কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
৫ জানুয়ারী ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৬ জন

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কে, এম সাইফুর রহমানকে সম্মাননা

২২০

সাংবাদিকতায় সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন যাবত পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে সফেন -বাংলাদেশ সমাচার -২০২৫ সম্মাননা ক্রেস্ট পেলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সচিব, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান।

কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি দীর্ঘদিন যাবত দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ সারাবেলা ও দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি জাতীয় সাপ্তাহিক মধুমতী কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক, দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল দেশ টাইমস ২৪ ডট কম, আজকের বাংলাদেশ ২৪ ডট কম, আলোকিত জনপদ, নতুন বাজার ২৪ ডট কম, বাংলাদেশের খবর ২৪ ডট কম এ নিয়োজিত রয়েছেন। তার প্রয়াত বাবা মরহুম আকবর হোসেন কাজী বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত একজন সৎ, আদর্শবান ও দক্ষ অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন।

গোপালগঞ্জে শনিবার (৩ জানুয়ারি) বিকালে দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্য বাংলাদেশ ডায়েরী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডঃ খান আসাদুজ্জামান তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় কে এম সাইফুর রহমান বলেন, তিনি গত ১০ বছর যাবত জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক কর্মকান্ডেও নিয়োজিত রয়েছেন। এই সম্মাননা তার দায়িত্ববোধ আরও বাড়াবে এবং সত্য ও জনস্বার্থে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে তিনি জানান।

তার এ অর্জনে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল হক বাবলু, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী খান, সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা এবং তার সহকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিজিডিআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

১০

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

১১

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১২

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১৩

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৫

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৬

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৭

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৮

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৯

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

২০