News Desk
১৬ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিজিডিআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

৪২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিজিডিআইআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রযুক্তি খাতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পেশাগত নেটওয়ার্ক এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত এ কমিটি ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
গত ১৩ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত অনলাইন সভায় নতুন এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে মোঃ মিজানুর রহমান (পলাশ) আহ্বায়ক, মোঃ আব্দুল্লাহ আল মামুন সম্পাদক এবং তাহমিদ আফসার স্বপ্ন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেহরান আলী, মোঃ কাওসার, মোঃ মাসুদুর রহমান, শাহওয়াত হাসান সোহেল এবং আরাফাত খান।
আইআইটি’র পিজিডিআইটি প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর শামীম আল মামুন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার গাইডলাইন, দক্ষতা উন্নয়ন কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং বিভিন্ন প্রযুক্তিভিত্তিক আয়োজন নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে কর্মরত সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

আইআইটির কো-অর্ডিনেটর প্রফেসর শামীম আল মামুন বলেন, “এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগের প্ল্যাটফর্ম তৈরি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নে আরও এগিয়ে যাবে।”

‍‌‍নবগঠিত কমিটির পক্ষ থেকে ১ম থেকে ২৯তম ব্যাচের সকল শিক্ষার্থীকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যৎ কার্যক্রম সফল করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিজিডিআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

১০

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

১১

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১২

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১৩

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৫

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৬

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৭

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৮

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৯

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

২০