আব্দুল্লাহ আল মানছুর, নরসিংদী থেকে~
২৯ অক্টোবর ২০২৫, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮ জন

নরসিংদীতে বৈধ বীরমুক্তিযোদ্ধার চেয়ে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি, ব্যবস্থা নিচ্ছেন না জেলা প্রশাসক

Oplus_131072
৬৩

নরসিংদী জেলার প্রকৃত গেজেটভুক্ত বীরমুক্তিযোদ্ধাদের থেকেও ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা তিনগুন বেড়েছে।

মুক্তিযুদ্ধে অংশগ্রহন না করেও যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার এটাই আশা করছে জেলার প্রকৃত বীরমুক্তিযোদ্ধারা। নরসিংদী জেলার মধ্যে প্রায় বৈধ বীরমুক্তিযোদ্ধাদের সংখ্যা আনুমানিক নয়শত, এর বিপরীতে প্রায় ১৫০০ এর বেশি ভুয়া মুক্তিযোদ্ধার সয়লাব হয়েছ।

গেজেটভুক্ত ভারতীয় লালবইয়ে নিবন্ধিত জেলার ২জন বীরমুক্তিযোদ্ধা হাসমত উল্লাহ রতন ও শাহজান মিয়া প্রতিবেদক কে স্বাক্ষাৎকারে অভিযোগ করে বলেন- নরসিংদী জেলাতে তৎকালীন স্বৈরাচার আওয়ামী সরকার তাদের পছন্দের ব্যক্তিদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে বীরমুক্তিযোদ্ধা হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছিল। সে সুবাধে এখনো পর্যন্ত স্বৈরাচার আওয়ামী সরকারের দেওয়া ভুয়া মুক্তিযোদ্ধার সনদপত্র দিয়ে নিজেকে প্রকৃত বীরমুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে আসছেন। অথচ প্রকৃত যোদ্ধাদের সাথে কথা বলে জানা যায় ভুয়াদের কে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করতে দেখা যায়নি এমনকি ভারতীয় লাল বইয়তেও তাদের নাম অন্তর্ভুক্ত নেই।

নরসিংদী বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামের গেজেটভুক্ত বীরমুক্তিযোদ্ধা হাসমত উল্লাহ রতন বাংলা এডিশনকে বলেন- আমাদের নিলক্ষীয়া গ্রামে প্রকৃত বীরমুক্তিযোদ্ধা রয়েছে ১৭জন, অন্য দিকে ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে প্রায় ২০জন। নিলক্ষীয়া গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধা ফরিদুল হক, আবুল বাশার, আক্তারুজ্জামান, মাওলানা হাবিবুর রহমান, মোস্তফা কাদেরসহ অনেকে নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে সরকারি সুযোগ সুবিধা অর্জণ করেছে।

এমনকি এসব ভুয়া মুক্তিযোদ্ধারাকে বাড়ি করার জন্য সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকৃত বীরমুক্তিযোদ্ধারা বলেন, অত্র বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহীকে অবগত করা হয়েছে। তবে জেলা প্রশাসক এ বিষয়ে কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেন না বলে জানান গেজেটভুক্ত বীরমুক্তিযোদ্ধারা।

এদিকে জেলা প্রশাসক আনোয়ার হোসাইন বাংলা এডিশনকে জানান-কোন বীরমুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে অভিযোগ করেননি। বর্তমান সরকার ভুয়া মুক্তিযোদ্ধা সনাক্তে কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হইবে। তবে জেলা প্রশাসক দায়সারা জবাব দিয়েছেন বাংলা এডিশনের প্রতিবেদককে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধা হওয়ার মাঝখানে একটা প্রাতিষ্ঠানিক বিষয় রয়েছে, সেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। কারা মুক্তিযোদ্ধা হবে না হবে, সেটা জামুকা নির্ধারণ করে দিতো। মন্ত্রণালয় শুধু তাদের নির্ধারিত হওয়া বিষয়টি বাস্তবায়নে যেত।

অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন- ইউএনও হিসেবে যোগদান করার পর কোন ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে কারোর নিকট থেকে অভিযোগ পাইনি। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ পেলে তাদের ভাতা ও অন্যান্য সুবিধা বন্ধ করে আইনগত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন ইউএনও।

নরসিংদী জেলার অসুস্থ প্রকৃত বীরমুক্তিযোদ্ধা হাসমত উল্লাহ রতন বলেন-আমি কোন ধরনের রাজনৈতিক দলের সাথে জড়িত নই, স্বৈরাচার আওয়ামী সরকার মুক্তিযুদ্ধার ভাতা ছাড়া অন্য কোন প্রকার সুবিধা দেননি। এমনকি আমাকে বাড়ি করারও কোন প্রকার বরাদ্দ না দিয়ে আমার পাশ্ববর্তী ভুয়া মুক্তিযোদ্ধা ফরিদুল হককে বাড়ি করার জন্য বরাদ্দ দিয়ে থাকে। এ বিষয়ে বহু বার বেলাবো উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানানো হয়েছে, তিনি কোন কর্ণপাত করেননি।

বেলাবো উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)কে বহুবার কল করলেও তিনি প্রতিবেদকের কলটি রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০