মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে টেকেরহাট বন্দরে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে এ মেহেদী বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখা প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন ম্যানেজার আশরাফ হোসেন, ক্রেডিট অফিসার মোঃ আসাদুজ্জামান, ডিবি ইনচার্জ রাজু আহম্মেদ, ক্যাশ অফিসার আজিম উদ্দিন প্রমুখ।
এ উৎসবে টেকেরহাটের বিভিন্ন শিশুদের হাতে মেহেদী তুলে দেয়া হয়। এছাড়াও টেকেরহাট বন্দরে ঈদের কেনাকাটা করতে মা-বাবার সাথে আসা শিশুদের এসব মেহেদী বিতরণ করা হয়।
মেহেদী বিতরণ অনুষ্ঠানে ইউসিবি ব্যাংক, টেকেরহাট শাখা প্রধান আবুল কালাম আজাদ বলেন, ঈদ একটি আনন্দ উৎসব। এ উৎসবে আমরা বেশি আনন্দিত হই শিশুদের মেহেদী দিয়ে। ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখা ৫ শতাধিক বাচ্চাদের জন্য মেহেদীর আয়োজন করেছে। আমরা অল্প সময়ের ভিতর বাচ্চাদের হাতে এসব মেহেদী বিতরণ করতে চাই।
টেকেরহাট বন্দরে ঈদের কেনাকাটা করতে মা-বাবার সাথে আসা শিশুরা এসব মেহেদী পেয়ে অনেক আনন্দিত। ইউসিবি ব্যাংকের এ ব্যতিক্রমী উদ্যোগকে উপস্থিত সবাই স্বাগত ও ধন্যবাদ জানান।