রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
১৯ জানুয়ারী ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৬ জন

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০৬

রংপুরে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং গঙ্গাচড়া মডেল থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদক কারবারিরা ট্রাক রেখে পালিয়ে যায় পরে মাদকদ্রব্যসহ ট্রাক উদ্ধার করা হয়েছে। অভিযানে ৮৮৫ বোতল ফেনসিডিল এবং এস্কাপ ও ফেয়ারডিল নামের অন্যান্য মাদক বহনকারী একটি ট্রাক আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে এসব নিষিদ্ধ মাদক অবৈধভাবে বাংলাদেশে পাচার করে আসছিল। লালমনিরহাট জেলা ডিবি পুলিশ ট্রাকটির গতিবিধি লক্ষ্য করে অভিযান শুরু করে।
একপর্যায়ে ট্রাকটি রংপুর জেলার গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করলে গঙ্গাচড়া মডেল থানার সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়। পরে আটক ট্রাকটি তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ফেনসিডিল এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রংপুর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান বলেন, লালমনিরহাট জেলা পুলিশ ধাওয়ার পরে ট্রাকটি গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করে গঙ্গাচড়া মডেল থানার সহযোগিতায় সেটি আটক করা হয়েছে। এই ঘটনার মামলা লালমনিরহাট জেলায় দায়ের করা হবে এবং তদন্ত পরিচালনা করবে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।মাদকপাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্তবর্তী ও অভ্যন্তরীণ এলাকায় অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ভারতীয় ফেনসিডিলসহ সব ধরনের মাদকপাচারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০