মোঃ কামাল হোসেন, নরসিংদী প্রতিনিধি
১০ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

নরসিংদীর শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা
১৩৫

নরসিংদীর শিবপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ২০২৫ ইং সালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। অদ্য ১০ জানুয়ারি ২০২৬,ইং শনিবার দুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর,সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ,বাড়ৈগাঁও মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, সাধারচর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল বাছেত, ব্রাহ্মন্নদী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান প্রমুখ।

বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষকরা হলেন শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মহব্বত হোসেন, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির,চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মির্জা,কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন সরকার, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপার ভাইজার মোঃ গিয়াস উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিজিডিআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

১০

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

১১

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১২

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১৩

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৫

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৬

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৭

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৮

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৯

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

২০