আন্তর্জাতিক ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০ জন

বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা ঘিরে সতর্ক নজরে ভারত

বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা ঘিরে সতর্ক নজরে ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
১৪৭

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনা নিয়ে সম্ভাব্য আলোচনা হচ্ছে—এমন প্রেক্ষাপটে পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে ভারত। নয়াদিল্লির ভাষ্য অনুযায়ী, যেসব বিষয় ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত হতে পারে, সেগুলো তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধবিমানসংক্রান্ত আলোচনা নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব অগ্রগতির দিকেই ভারতের নজর রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ফ্লাইট পরিচালনায় ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি বাংলাদেশ চেয়েছে কি না—এমন প্রশ্নে জয়সওয়াল বলেন, বিষয়টি দুই দেশের বিদ্যমান বিমান পরিষেবা চুক্তির আলোকে নিষ্পত্তি হবে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, উগ্রবাদীদের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ধারাবাহিক হামলার একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা দ্রুত ও কঠোরভাবে মোকাবিলা করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

রণধীর জয়সওয়াল আরও বলেন, এসব সহিংস ঘটনাকে ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক বিরোধের মতো কারণে ব্যাখ্যা করার প্রবণতা উদ্বেগজনক। তার মতে, এমন দৃষ্টিভঙ্গি অপরাধীদের উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়ায়।

এদিকে বাংলাদেশ ও মিয়ানমারের জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত সবসময় অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্বাসযোগ্য জনমত ও গণতান্ত্রিক ম্যান্ডেট নিশ্চিত করতে এ ধরনের নির্বাচন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তেল ছাড়াও ভেনেজুয়েলায় রয়েছে বিপুল স্বর্ণ ও মূল্যবান খনিজ সম্পদের ভাণ্ডার

তেল ছাড়াও ভেনেজুয়েলায় রয়েছে বিপুল স্বর্ণ ও মূল্যবান খনিজ সম্পদের ভাণ্ডার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্বামীর আবেগঘন পোস্ট 

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করল প্রেস উইং

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর মিলগেট এলাকায় বাসের চাপায় ৬ জন নিহত

রংপুরে পুলিশের অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, একজন গ্রেপ্তার

‎মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত এবং একাধিক আহত

১০

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

সেরা নির্বাচন উপহার দিতে প্রস্তুত পুলিশ বাহিনী: ডিআইজি রেজাউল করিম

১২

সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান

১৩

প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

১৪

বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

১৫

বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম

১৬

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

১৭

একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

১৮

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

১৯

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

২০