আন্তর্জাতিক ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৫ জন

ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ চায় মার্কিন সিনেট

গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় সামরিক অভিযান পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
১৬৫

ভেনেজুয়েলা ইস্যুতে ডনাল্ড ট্রাম্পের একতরফা সামরিক সিদ্ধান্তের ক্ষমতা সীমিত করতে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া যেন ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযান চালানো না যায়—এই লক্ষ্যেই মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

প্রস্তাবটি নিয়ে আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমর্থকদের দাবি, ভোটে এটি পাস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার মাত্র ছয় দিনের মাথায় সিনেটের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এর আগে গত বছরের সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূল এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। পাশাপাশি মাদক পাচারের অভিযোগ তুলে একের পর এক নৌযানে হামলা চালানো হয়, যা অনেকের মতে ছিল ভিত্তিহীন। এসব ঘটনার পর থেকেই ট্রাম্প প্রশাসনের যুদ্ধকালীন ক্ষমতা নিয়ন্ত্রণে একাধিক প্রস্তাব উত্থাপন করে আসছেন কয়েকজন সিনেটর।

তবে ভেনেজুয়েলা সংক্রান্ত এসব প্রস্তাব এতদিন ট্রাম্পের দল রিপাবলিকানের সিনেটরদের বাধার মুখে পড়েছে। সর্বশেষ ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৯-৫১ ভোটে পরাজিত হয়। যদিও ওই নভেম্বরের ভোটে রিপাবলিকান দলের দুই সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।

সে সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন বা দেশটির ভূখণ্ডে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই। কিন্তু পরবর্তীতে হামলা ও মাদুরো অপহরণের ঘটনার পর অনেক আইনপ্রণেতাই অভিযোগ করেন, প্রশাসন কংগ্রেসকে বিভ্রান্ত করেছে। এ অভিযোগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সদস্যরাই যুক্ত হয়েছেন।

ভোটের আগের দিন এক সংবাদ সম্মেলনে প্রস্তাবটির সহ-উপস্থাপক কেন্টাকির রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল জানান, আগে যারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেননি, এমন অন্তত দু’জন রিপাবলিকান সিনেটরের সঙ্গে তিনি কথা বলেছেন, যারা এবার বিষয়টি নতুন করে ভাবছেন।

তিনি বলেন, তারা কীভাবে ভোট দেবেন তা এখনো নিশ্চিত নয়, তবে কয়েকজন প্রকাশ্যেই নিজেদের দ্বিধার কথা জানিয়েছেন। এ সময় তার পাশে ছিলেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন, যিনি প্রস্তাবটির আরেক প্রধান উদ্যোক্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০