গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
২ জানুয়ারী ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

গোপালগঞ্জে আলোচিত ব্যবসায়ী হত্যার মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

ছবি : গ্রেপ্তার বুলবুল শেখ
১৪৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আলোচিত ব্যবসায়ী মোখলেস মোল্লা হত্যাকাণ্ডের মামলায় পলাতক আসামি বুলবুল শেখ (৩৮)–কে আটক করেছে র‌্যাব-৬।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, আটক বুলবুল শেখ কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, গত বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে কাশিয়ানী উপজেলার তারাইল এলাকায় মোখলেস মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে গোপালপুর বাজার এলাকা থেকে বুলবুল শেখকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০