মাদারীপুর প্রতিনিধি
১ জানুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

রাজৈরে স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন

২৬০

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে “ক্লাব সোনালী আশা” ও স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব তিথি উদযাপন করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী শান্তি যজ্ঞ, সনাতন ধর্ম শিক্ষা ও সাংস্কৃতিক সম্মেলনসহ কবিগানের আসর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্লাব সোনালী আশা সংঘের সভাপতি দীপঙ্কর হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও রাজৈর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সনজীব কুমার দাস, মহামানব গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাস ও সাধারণ সম্পাদক নীলরতন সরকার। এছাড়া কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাওসার শেখ, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রাজীব সরকার, নিউটন বসু, মিঠুন গাইন, রিপন গাইন, কবির শেখ, ভীষ্মদেবসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানজুড়ে ধর্মীয় আচার, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উপস্থিত সবার মাঝে উৎসবমুখর আবহ সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্বামীর আবেগঘন পোস্ট 

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করল প্রেস উইং

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর মিলগেট এলাকায় বাসের চাপায় ৬ জন নিহত

রংপুরে পুলিশের অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, একজন গ্রেপ্তার

‎মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত এবং একাধিক আহত

১০

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

সেরা নির্বাচন উপহার দিতে প্রস্তুত পুলিশ বাহিনী: ডিআইজি রেজাউল করিম

১২

সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান

১৩

প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

১৪

বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

১৫

বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম

১৬

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

১৭

একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

১৮

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

১৯

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

২০