কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫ জন

বিএনপির প্রচারণায় প্রবাসী শাহাবুদ্দিন মিয়া

৮০

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ১০ বছর পর সুদূর সৌদি আরব থেকে বিমান যোগে ঢাকায় অবতরণের পর হেলিকপ্টারে চড়ে আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার কাশালিয়া নিজ গ্রামে পৌঁছালেন মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সৌদি প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দিন মিয়া।

হেলিকপ্টারে সফরসঙ্গী হিসেবে শাহাবুদ্দিন মিয়ার বাবা আব্দুল হান্নান মিয়া, দুই সন্তান সহ শাহাবুদ্দিন মিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল উপস্থিত ছিলেন। হেলিকপ্টার থেকে অবতরণের পর রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সকাল থেকে অপেক্ষমান নবীন-প্রবীণ সহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ শাহাবুদ্দিন মিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এদিকে দীর্ঘ এক দশক পর হেলিকপ্টার যোগে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত মানবিক মানুষ শাহাবুদ্দিন মিয়ার আগমন উপলক্ষে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই উৎসুক জনতার ভিড় জমে কাশালিয়া পূর্বপাড়া সাংবাদিক ফকির মিরাজ আলী শেখের বাড়ি সংলগ্ন উন্মুক্ত মাঠে। পরে এলাকার যুব সমাজের আয়োজনে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের সকলেই শাহাবুদ্দিন মিয়াকে ফুল দিয়ে বরণ করেন।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন মিয়া আমাদের প্রতিনিধিকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি পদপ্রার্থী- সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার জন্যই তিনি দেশে ফিরেছেন। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম ভাই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে মুকসুদপুর ও কাশিয়ানীর ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও প্রবাস ফেরত শাহাবুদ্দিন মিয়ার চাচা ফকির মিরাজ আলী শেখ, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগর মিয়া, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, সিনিয়র সহ-সভাপতি শহীদ সিকদার, কাশালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন টিকাদার সহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০