অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭২ জন

গুলশানের বাসভবনে ফিরে গেছেন তারেক রহমান

গুলশানের বাসভবনে ফিরে গেছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
১১৮

দেশে ফিরে ব্যস্ত দিনের কার্যক্রম শেষ করে অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সময় কাটানোর পর গুলশানের নিজ বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তিনি গুলশানের বাসার উদ্দেশে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন। এর আগে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে তিনি হাসপাতালে যান। সে সময় তার সঙ্গে দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তারেক রহমান হাসপাতালে পৌঁছানোর আগেই সেখানে যান তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।

তারেক রহমানকে বহনকারী গাড়িটি হাসপাতালের মূল ফটকে পৌঁছালে তিনি গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন।

এর আগে পূর্বাচলে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শহীদ শরিফ ওসমান বিন হাদির আত্মত্যাগের কথা স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, সম্প্রতি ওসমান হাদি শহীদ হয়েছেন। তিনি দেশের মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। ১৯৭১ এবং ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে একটি প্রত্যাশিত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

ওই অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যেমন মানুষ স্বাধীনতা অর্জনের জন্য এক হয়েছিল, ঠিক তেমনি ২০২৪ সালেও সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। তিনি বলেন, আজ দেশের মানুষ তাদের মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে চায়।

তিনি আরও বলেন, এখন সময় এসেছে সবাই মিলে দেশ পুনর্গঠনের। পাহাড় ও সমতলের মানুষ, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নাগরিক—সবাইকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন বাংলাদেশ চাই, যেখানে নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবাই নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরতে পারবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়ার দায়িত্ব বর্তাবে তরুণ প্রজন্মের ওপর। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক চর্চা ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি তিনবার উচ্চারণ করেন—“আমরা দেশের শান্তি চাই।”

মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত উক্তির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “আই হ্যাভ অ্যা ড্রিম”-এর পাশাপাশি তারও রয়েছে “আই হ্যাভ অ্যা প্ল্যান”। তিনি জানান, দেশ গড়ার জন্য পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০