নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

ডেভিল হান্ট ফেজ–২: ফরিদপুরে পুলিশের অভিযানে ৫৮ জন গ্রেপ্তার

৬৪

সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ফরিদপুর জেলায় পুলিশের সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় কৃষকলীগ নেতাসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুর সদরসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক, মাদক কারবারি এবং চুরি ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে বোয়ালমারী উপজেলার কৃষকলীগ নেতা লিটন মৃধার নাম নিশ্চিত করেছে পুলিশ। তবে অন্য গ্রেপ্তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে একই অভিযানের ধারাবাহিকতায় গত ৭২ ঘণ্টায় ফরিদপুর জেলায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম বলেন, “গত ৪৮ ঘণ্টায় পুলিশের অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্ট, চুরি ও মাদকসহ বিভিন্ন মামলায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় জেলার সব থানায় নিয়মিত অভিযান চলমান থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্বামীর আবেগঘন পোস্ট 

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করল প্রেস উইং

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর মিলগেট এলাকায় বাসের চাপায় ৬ জন নিহত

রংপুরে পুলিশের অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, একজন গ্রেপ্তার

‎মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত এবং একাধিক আহত

১০

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

সেরা নির্বাচন উপহার দিতে প্রস্তুত পুলিশ বাহিনী: ডিআইজি রেজাউল করিম

১২

সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান

১৩

প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

১৪

বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

১৫

বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম

১৬

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

১৭

একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

১৮

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

১৯

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

২০