অনলাইন ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৪ জন

টিআইবি: অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ

টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
১১১

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “এই সরকারের সময় আরও কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সম্ভাবনা ছিল। এটি করতে তারা ব্যর্থ হয়েছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই।” টিআইবি বর্তমানে সরকারের পুরো মেয়াদকে নিয়ে একটি বিশ্লেষণ প্রস্তুত করছে।

রোববার (৭ ডিসেম্বর) টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ‘সুশাসিত, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের অঙ্গীকার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার প্রণয়নে টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি অব্যাহত আছে। দলবাজি, দখলবাজি ও চাঁদাবাজি থেকে শুরু করে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার— সবক্ষেত্রেই দুর্নীতি দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, সরকারিভাবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন, দক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ব্যাংক কমিশন গঠনের আহ্বান জানানো হচ্ছে। ব্যবসায় খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে টিআইবি ‘বিজনেস ইন্টেগ্রিটি প্রোগ্রাম’-এর প্রস্তাব দিয়েছে, যাতে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে স্বচ্ছতা, ন্যায্যতা ও প্রতিযোগিতা নিশ্চিত করবে।

ভারতের সঙ্গে বর্তমান শীতল সম্পর্ক সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত এখনও এই পরিস্থিতির জন্য দায় স্বীকার করতে পারছে না। তবে সম্পর্ক উন্নতির সুযোগ আছে, যা উভয় পক্ষের সহযোগিতার ওপর নির্ভর করবে।”

সংবাদ সম্মেলনে তিনি আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য ৫২টি সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে আছে:

  • জুলাই জাতীয় সনদ এবং অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার।

  • জুলাই গণঅভ্যুত্থান ও কর্তৃত্ববাদী সরকারের সময় সংঘটিত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত ও বিচার অব্যাহত রাখা।

  • দলের কার্যক্রমে গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচারের চর্চা নিশ্চিত করা।

  • বিভিন্ন খাতে যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যাংক-অর্থনৈতিক, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবেশ ও জলবায়ু খাতে সংস্কার বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের এবং আউটরিচ ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০