বিনোদন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৩ জন

বিলাসবহুল বাংলোতে রণবীর ও আলিয়ার স্বপ্নময় দাম্পত্য জীবন

রণবীর কাপুর ও আলিয়া ভাট I ছবি: সংগৃহীত
৪৮৯

দেড় বছরের প্রতীক্ষা আর প্রায় ২৫০ কোটি রুপির বিশাল বিনিয়োগের পর অবশেষে রূপ নিচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো। দাম, আভিজাত্য ও জাঁকজমকে এটি টেক্কা দিচ্ছে শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে অমিতাভ বচ্চনের ‘জলসা’-—সবকিছুকেই। দিওয়ালির শুভক্ষণে যজ্ঞ ও পূজা করে গৃহপ্রবেশ শেষে ভক্তদের জন্য সেই বিলাসবহুল নতুন বাসার প্রথম ঝলক প্রকাশ করেছেন আলিয়া, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে আলিয়া ভাট ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, গৃহপ্রবেশের মুহূর্তে ব্যস্ত তারকা দম্পতির নানা দৃশ্য—ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে রণবীরের প্রণাম, ঘরে অনুষ্ঠিত যজ্ঞ ও পূজার বিভিন্ন ফ্রেম।

গৃহপ্রবেশের সেই আয়োজনে ছোট্ট রাহাও অংশ নেয় মা-বাবার সঙ্গে। আর বউমার এমন স্নেহময় উদ্যোগে নীতু কাপুরের আবেগঘন মুহূর্তও ধরা পড়ে ক্যামেরায়—ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে আলিয়াকে ভালোবাসায় জড়িয়ে ধরতে দেখা যায় তাকে।

বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার
বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

প্রসঙ্গত, রণবীর ও আলিয়া তাদের নতুন বাংলোতেই মেয়ে রাহার তিন বছর পূর্তির জন্মদিন উদযাপন করেছেন। জানা গেছে, প্রায় ২৫০ কোটি টাকা মূল্যের এই বাংলোর অর্ধেক রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করেছেন তারা। আর বাকি অংশটি ঋষি কাপুরের ইচ্ছানুসারে নীতু কাপুরের নামে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিজিডিআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

১০

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

১১

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১২

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১৩

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৫

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৬

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৭

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৮

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৯

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

২০