অনলাইন ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৪ জন

শেখ হাসিনার সঙ্গে রেহানা ও টিউলিপের পরবর্তী রায় ঘোষিত হবে সোমবার

ছবি : সংগৃহীত
২২৮

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলার রায় আগামী সোমবার ঘোষণা করা হবে। এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকও আসামি হিসেবে অন্তর্ভুক্ত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার পর রায় ঘোষণা করবেন।

এর আগে প্লট বরাদ্দ–সংক্রান্ত তিনটি পৃথক মামলায় গত ২৭ নভেম্বর আদালত শেখ হাসিনাকে প্রতিটিতে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন। অন্য এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে সোমবারের মামলার রায়ে নতুন করে শাস্তির মুখোমুখি হতে পারেন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক। এ মামলায় প্রধান আসামি হিসেবে নাম রয়েছে শেখ রেহানার, দ্বিতীয় আসামি টিউলিপ সিদ্দিক এবং তৃতীয় আসামি শেখ হাসিনা।

এ ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আসামিদের মধ্যে খুরশীদ আলম কারাবন্দী, বাকি সবাই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদক গত জানুয়ারিতে মোট ছয়টি মামলা দায়ের করে। এর মধ্যে তিনটির রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে। সোমবার চতুর্থ মামলার রায় ঘোষণা করা হবে। গত ৩১ জুলাই এ মামলার চার্জগঠন সম্পন্ন হয় এবং বিচার চলাকালে আদালতে ৩২ জন সাক্ষ্য প্রদান করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের মোট ৬টি প্লট নিজেদের নামে গ্রহণ করেন—যা অভিযোগকারী পক্ষ অসৎ উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০