রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪ জন

রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

৯৩

রংপুর।রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। গত ৩ মাসে রংপুর মহানগরীসহ উপজেলা পর্যায়ে ১৩টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন। তিন মাসে ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল। তিনি আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬ জনের খুন হয়েছে। এছাড়া ৩৫টি চুরি, ৪টি অপহরণ ও ৯ জন ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন।

এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি। অক্টোবর মাসে জেলায় ৫ জনের খুন হয়েছে। ৩২টি স্থানে চুরি এবং ৩টি স্থানে সিধেল চুরির ঘটনা ঘটেছে। এ মাসে ৩টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন। ২১টি ধর্ষণের ঘটনার মধ্যে নগরীর বাহিরে উপজেলা পর্যায়ে ঘটেছে ২০টি। এছাড়া অক্টোবরে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি। নভেম্বর মাসে ২টি খুনের ঘটনা ঘটেছে। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরির ঘটনা ২টি। এ মাসে অপহরণের ঘটনা ঘটছে ৩টি।

নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাহিরে। এছাড়াও নভেম্বর মাসে ৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০