গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

গোপালগঞ্জে মনোনয়ন নিতে গিয়ে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
৮৬

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহের সময় পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তাপস হালদারকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহামুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তাপস হালদারের নির্বাচনী এজেন্ট হরিদাস মজুমদার নয়ন জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে তারা ৫–৭ জন একসঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ইউএনও অফিসে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাপস হালদারকে গ্রেপ্তার করে।

নয়ন বলেন, “তাপস হালদার ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। এরপর তিনি দীর্ঘ ১৭ বছর কোনো রাজনৈতিক পদে ছিলেন না। তার বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে এবং নির্বাচনে অংশ নিলে তা প্রমাণ হবে।”

কোটালিপাড়া থানার ওসি জানিয়েছেন, তাপস হালদার কলাবাড়ী ইউনিয়নের কুমারকান্দি গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য। তিনি আরও জানান, পয়সারহাট–গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের ওয়াবদার হাট এলাকায় গত ১৬ জুলাই সংঘটিত একটি নাশকতার মামলার সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০