রিপোর্ট বাংলাদেশ-
৩০ এপ্রিল ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

কুমিল্লা’য় বন বিভাগের অভিযানে অবৈধ ফার্ণিচার আটক

৯৭

কাভার্ডভ্যানের ভেতর সোফা, চেয়ার, টেবিল ও নানা ফার্নিচারসহ কাঠ। বন বিভাগের অভিযানে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় এসব কাঠ অবৈধ। পরে তা নিয়ে আসা হয়েছে বন বিভাগের কার্যালয়ে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এই অভিযান পরিচালনা করে কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনের মহাসড়কে অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রবোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। বন বিভাগের চোখ ফাঁকি দিতে কাভার্ডভ্যানে করে এসব কাঠ ও আসবাবপত্র পাচার করা হচ্ছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ির চালক মহাসড়কের পাশে গাড়ি ফেলে পালিয়ে যায়। অবৈধ কাঠ ও আসবাবপত্র পরিবাহী কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ট-১১-৫১৪২) আটক করে কুমিল্লা নগরীর শাকতলায় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগ থেকে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, অভিযানে আটককৃত অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রের মূল্য আনুমানিক আট লাখ টাকা। স্টেশন কর্মকর্তাকে যথাযথ সাপোর্ট প্রদান করা হলে তিনি এ অভিযান আরও বেগবান করতে সক্ষম হবেন এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে বলে বন কর্তৃপক্ষ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০