কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭ জন

সুনামগঞ্জে ২৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

৮২

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলা ইউনিয়নের ভাঙ্গারপাড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২২৬/এমপি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ভাঙ্গারপাড়’ নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিজিবি”র সদস্যরা ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরো বলেন, সদর দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজিবি আরও জানিয়েছে, আটককৃত ভারতীয় মদ প্রচলিত নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০