মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

সাংবাদিকদের হুমকি–বাধার ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তীব্র নিন্দা

৬৪

রাজশাহীতে সংবাদ সংগ্রহে বাধা, ভয়ভীতি প্রদর্শন এবং সাংবাদিকদের আটকে রাখার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার প্রতি বর্বর হস্তক্ষেপ উল্লেখ করে প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

১ ডিসেম্বর (সোমবার) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন— “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হুমকি প্রদান এবং আটকে রাখার হুমকি দেওয়ার মতো ঘটনা গণতান্ত্রিক দেশ ও সভ্য সমাজে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন—“রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের যেভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে— তা সাংবাদিক সমাজকে শঙ্কিত করেছে। জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব শোয়েব আহমেদ এবং মূখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি যে আচরণ করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।” প্রেসক্লাবের দাবি : সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অবিলম্বে সাংবাদিকদের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে সংশ্লিষ্টদের কঠোর ভূমিকা রাখতে হবে। বিবৃতিতে আরও বলা হয়- “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অতীতে যেমন সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকা সংবাদ সম্মেলন চলাকালে শোয়েব ও মেহেদীসহ কয়েকজন সম্মেলনস্থলে ঢুকে সাংবাদিকদের বাধা প্রদান, আটকে রাখার হুমকি এবং সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্বামীর আবেগঘন পোস্ট 

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করল প্রেস উইং

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর মিলগেট এলাকায় বাসের চাপায় ৬ জন নিহত

রংপুরে পুলিশের অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, একজন গ্রেপ্তার

‎মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত এবং একাধিক আহত

১০

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

সেরা নির্বাচন উপহার দিতে প্রস্তুত পুলিশ বাহিনী: ডিআইজি রেজাউল করিম

১২

সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান

১৩

প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

১৪

বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

১৫

বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম

১৬

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

১৭

একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

১৮

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

১৯

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

২০