সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

রামপালে মাধ্যমিক শিক্ষা অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

৭২

বাগেরহাটের রামপালে মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ হেমায়েত শেখ।

অভিযোগে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মোঃ লুৎফর রহমান উপজেলার শ্রীফলতলা গ্রামের মোঃ হেমায়েত শেখের পুত্র মোঃ ইয়াসিন শেখকে ভুল বুঝিয়ে একটি ব্যাংক একাউন্ট খোলান। এরপর তার ওই চেক বই থেকে স্বাক্ষরিত তিনটি চেকবই কৌশলে নিয়ে নেন লুৎফর রহমান। পরবর্তীতে ওই চেকের উপর ৬লক্ষ টাকা লিখে পাওনা টাকা দাবি করে বাগেরহাট বিঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, ইয়াসিন মূলত দিনমজুরি ও একজন ভ্যান চালক। তাদের এই উপার্জন ছাড়া আর কোনো আয়ের উৎস নেই। তাদের সরলতার সুযোগ নিয়ে লুৎফর রহমান এমন অপকর্ম করেছেন বলে দাবি ভুক্তভোগীদের। অভিযোগে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়ে দোষীকে আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগের বিষয়ে লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক হওয়ায় আমাকে জমি দিবে মর্মে তারা আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা নেন। কিন্তু এখন জমিও দিচ্ছে না আর টাকাও ফেরত দিতে চাইছে না। প্রতিকার চেয়ে আমি বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছি। আদালত যে সিন্ধান্ত দিবে আমি সেটা মেনে নিবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০