মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮ জন

রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশনকে আধুনিকায়নের অঙ্গীকার তুষার–কাকলী–তাসু প্যানেলের

৬৯

রাজশাহী কলেজের আসন্ন এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের (RCHSCAA) ২০২৫-২০২৮ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ কে সামনে রেখে প্যানেল ক (তুষার–কাকলী–তাসু পরিষদ) তাদের প্যানেল পরিচিতি সভায় অংশগ্রহণকারীদের কাছে নিজেদের প্রস্তাবনা ও সংগঠনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

প্যানেলটি অভিজ্ঞতা ও উদ্যমের সমন্বয়ে গঠিত ১৯৭৫–২০১৩ ব্যাচের সদস্যদের সমন্বয়ে তাদের টিম গঠন করা হয়েছে। প্যানেল ক-এর সভাপতিত্বে থাকা মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান (তুষার), সাবেক রাষ্ট্রদূত এবং এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী বলেন, “আমাদের প্যানেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, ব্যাংকার, ব্যবসায়ী, সেনা ও পুলিশ অফিসার, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা—সহ বিভিন্ন পেশার মানুষ আছেন।

ফলে বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে এলামনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।” প্যানেল ক জানিয়েছে, “কার্য নির্বাহী কমিটির” প্রতিটি দায়িত্ব এমন প্রার্থীকে দেওয়া হয়েছে যিনি তার পেশাগত অভিজ্ঞতার আলোকে ওই পদে দায়িত্ব পালন করার যোগ্য। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে ঢাকায় যোগ্য সদস্য থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্যানেলটি বলেছে যে, ঢাকায় যোগাযোগ ও প্রভাব (connectivity/influence) একটি কার্যকরী ফ্যাক্টর — তাই তাদের ৪৩ জন প্যানেল সদস্যের মধ্যে প্রায় অর্ধেক রাজশাহী ও অর্ধেক ঢাকা থেকে নির্বাচিত প্রার্থীরা রয়েছেন।

প্যানেল ক জানিয়েছে, তাদের ৪৩ জন সদস্যের মধ্যে রয়েছেন—ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, ব্যাংকার, ব্যবসায়ী, সেনা ও পুলিশ অফিসার, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা। এটি একমাত্র প্যানেল যেখানে প্রায় সব গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞতা ও দক্ষতার প্রতিনিধিত্ব রয়েছে।

ফলে কার্যনির্বাহী কমিটির প্রতিটি পদে মনোনয়ন দেওয়া হয়েছে ‘যোগ্যতা ও কাজের বাস্তব প্রয়োজনে’—যা এই প্যানেলকে অন্যদের থেকে স্পষ্টভাবে আলাদা করেছে। প্যানেল ক আরও বলেছেন, “আপনি যদি রাজশাহী কলেজের এলামনাই অ্যাসোসিয়েশনকে সত্যিই এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আবেগের সঙ্গে বাস্তবতার সমন্বয় করে ‘কার্যনির্বাহী পরিষদ’ নির্বাচনে বিবেচনা করবেন।” তারা ভোটারদের চিন্তাশীল সিদ্ধান্ত নেয়া এবং প্যানেলের কাজে সমর্থন কামনা করেছে।

পরিচিতি অনুষ্ঠানে প্যানেল ক উল্লেখযোগ্য সাড়া পেয়েছে এবং তারা আশা করেন, রাজশাহীতেও ততটাই ইতিবাচক সাড়া মিলবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেছেন, “সকলের শুভ কামনায় আমরা এগোতে চাই—আপনার সুচিন্তিত বিবেচনা কাম্য।” তিনি বলেন, এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং এটি সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, পরিকল্পনা ও কাঠামোগত বিকাশের ভিত্তিপ্রস্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১০

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১১

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১২

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৩

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৪

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৫

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৬

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৭

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৮

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

১৯

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

২০