রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
৩ ডিসেম্বর ২০২৫, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩ জন

রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপির সদস্য সচিব

৭৩

রংপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কমিটিতে নাম প্রকাশের পর ওই শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত নন বলে দাবি করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট শিক্ষক একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ৭০ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক কমিটিতে তাকে সদস্যসচিব করা হয়। তিনি হলেন নগরীর মাহিগঞ্জ এলাকার ভিআইপি শাহাদাৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন। এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

এনসিপি গঠনের পর থেকে তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন। প্রধান শিক্ষক এরশাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকার বিষয়টি কালবেলার কাছে অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত না, আমি হাইস্কুল শাখায় আছি। আমি আপনাদের সঙ্গে বসব, আপনাকে ডাকব। রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ভিআইপি শাহাদৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এরশাদ হোসেন কর্মরত রয়েছেন।

প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত নন এরশাদ হোসেন নিজে এ দাবি করেছেন এমন তথ্য জানানো হলে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, আপনাকে কী এমন কথা বলেছে? যদি কেউ আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, তবে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা বলেন, আমি জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ছিলাম না।

আপনি জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত আসাদুল্লাহ আল গালিব (যুগ্ম মুখ্য সংগঠক) এর সঙ্গে কথা বলেন। আমরা স্পেসিফিক কাজ করেছি। আমি আমার সাইড থেকে কাজ করেছি, উনি ওনার সাইডে কাজ করেছেন। তবে জেলা কমিটির জন্য দায়িত্বপ্রাপ্ত এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিবকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১০

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১১

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১২

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৩

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৪

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৫

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৬

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৭

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৮

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

১৯

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

২০