বাদশাহ মিয়া ( মুকসুদপুর )গোপালগঞ্জ প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

মুকসুদপুরে মাদ্রাসা সভাপতি নির্বাচন নিয়ে অভিযোগ—পুনঃতদন্তের দাবি নির্বাচিত সভাপতির

ছবি : আলোকিত জনপদ
৬৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অভিযোগ ও তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। নির্বাচনে বিজয়ী প্রার্থী মোঃ ইউনুচ আলী মুন্সী তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। এবিষয়ে নির্বাচিত সভাপতি ইউনুচ আলী মুন্সী বাদী হয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর মাদ্রাসার সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে ৯ সদস্যের মধ্যে ৮ জন ভোট প্রদান করেন। নির্বাচনে ইউনুচ আলী মুন্সী ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, আর অপর প্রার্থী গোলাম মরতুজা পান ১ ভোট। নির্বাচন শেষে ২৮ সেপ্টেম্বর কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা বোর্ডে আবেদন করা হয়।

একইদিন পরাজিত প্রার্থী গোলাম মরতুজা নির্বাচন নিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বোর্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে তদন্তের দায়িত্ব অর্পণ করেন এবং পরে তদন্ত কাজ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইমকে প্রদান করা হয়।

গত ১৮ নভেম্বর তদন্ত অনুষ্ঠিত হলেও নির্বাচিত সভাপতি অভিযোগ তুলেছেন যে তদন্তে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। তার দাবি অভিযোগের নির্দিষ্ট কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। অভিযোগে অর্থ লেনদেনের বিষয় থাকলেও প্রিজাইডিং অফিসারের বক্তব্য গ্রহণ করা হয়নি, তদন্তে অংশ নেওয়া সদস্যদের মৌখিক বক্তব্য বিকৃতভাবে প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে।

ইউনুচ আলী মুন্সী জানান, “তদন্ত কর্মকর্তা অযৌক্তিকভাবে ও প্রভাবিত হয়ে প্রতিবেদন দিয়েছেন। এটি সুষ্ঠু তদন্তের পরিপন্থী।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন পুনর্বিবেচনা এবং নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১০

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১১

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১২

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৩

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৪

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৫

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৬

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৭

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৮

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

১৯

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

২০