বাদশাহ মিয়া ,মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫ জন

মুকসুদপুরে প্রসাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

৬৪

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৩ বছর বয়সী জাফরিন ইসলাম মিমের বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে, উপজেলার বাটিকামারি ইউনিয়নের চাওচা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জাফরিন ইসলাম মিম উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামের ইমান উদ্দিন শেখের মেয়ে। জানাযায়, পরিবার থেকে বিয়ের সকল প্রস্তুতি সম্পুর্ন করলেও কনে জাফরিন ইসলাম মিমের জন্ম নিবন্ধন অনুযায়ী বয়স ছিল ১৩ বছর ৩ মাস ২৫ দিন। গোপন সূত্রে সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল হাছনাত বিষয়টি জানতে পারেন।

তাঁর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমানের নেতৃত্বে গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা নিশ্চিত হওয়ার পর, মিমের বাবা ইমান উদ্দিন শেখ ভবিষ্যতে আর এমন কাজে জড়াবেন না—এই মর্মে মুচলেকা নেয়া হয়। এঘটনায় এলাকার সর্বমহলের ভূয়সী প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল হাছনাত এ প্রতিবেদককে জানান, “একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি আমাদের বিষয়টি জানান। যাচাই করতে গিয়ে ঘটনাটি সত্য প্রমাণিত হয়। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

আমরা সবসময় সজাগ আছি, যেনো কোনো শিশুর ভবিষ্যৎ নষ্ট না হয়।” তিনি আরও বলেন, “বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সবাইকে আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১০

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১১

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১২

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৩

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৪

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৫

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৬

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৭

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৮

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

১৯

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

২০