অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

মিয়ানমারের একটি হাসপাতালে বিমান হামলা: প্রাণ গেল ৩১ জনের

ছবি : সংগৃহীত
১০০

মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ এলাকায় বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। স্থানীয় স্বেচ্ছাসেবী কর্মী ওয়াই হুন অং এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় হামলাটি ঘটে—যে দিনটি ছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

নিহত ও আহতদের মধ্যে চিকিৎসাধীন সাধারণ মানুষ এবং হাসপাতালের কর্মীরাও রয়েছেন। স্থানীয় হাসপাতালটিতে কমপক্ষে ২০টি মরদেহ রাখা হয়েছে বলে জানা গেছে। সামরিক শাসনের অধীনে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে এ হামলার ঘটনা বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে।

মিয়ানমারে সামরিক অভিযান ও বিমান হামলার সংখ্যা ক্রমেই বাড়ছে। গত অক্টোবরেও সাগাইং অঞ্চলে একটি ধর্মীয় অনুষ্ঠানে বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছিলেন।

নিরবচ্ছিন্ন এসব হামলা নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ বলেছে, এ ধরনের আক্রমণ অগ্রহণযোগ্য। সংস্থাটি সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে সাগাইং অঞ্চলই সবচেয়ে বেশি বিমান হামলার শিকার হয়েছে। চলতি বছরের ২৮ মার্চ এক দিনেই ওই এলাকায় ১০৮টির বেশি বিমান হামলায় অন্তত ৮৯ জন মানুষের মৃত্যু ঘটে।

ঘটনাগুলো নিয়ে সাধারণ মানুষ, আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তথ্যসূত্র: এএফপি, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০