অনলাইন ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩ জন

ভোট দিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৯৩ হাজারেরও বেশি প্রবাসী

১০৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে থেকে এখন পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত সর্বশেষ পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানা যায়।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী ভোটার। দেশভিত্তিক হিসাবে সৌদি আরবে ৩৮ হাজার ২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ২৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রবাসী ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে তাদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই প্রক্রিয়া উন্মুক্ত ছিল।

নিবন্ধনের সময় অবস্থানরত দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ জানিয়েছে ইসি। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে। ইসি আরও জানায়, যদি ভুল ঠিকানা দেওয়া হয়ে থাকে, তাহলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ মেন্যু থেকে তা সংশোধন করতে হবে; কারণ সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয়। এ তথ্য ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান নিশ্চিত করেছেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আউট অব কান্ট্রি ভোটিংয়ের নিবন্ধন সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন।

তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতি চালু করা হবে। তপশিল ঘোষণার পর ১৫ দিন এ নিবন্ধন কার্যক্রম চলবে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪৮টি নির্দিষ্ট দেশের জন্য ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়।

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী ভোটারদের অবস্থানরত দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করা বাধ্যতামূলক, যাতে ব্যালট বিদেশে সঠিকভাবে পৌঁছাতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০