অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৫ জন

পে স্কেল সংক্রান্ত নতুন সিদ্ধান্তে সরকারি কর্মচারীরা

ছবি : সংগৃহীত
১১১

নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তা ও সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনা করে সরকারি কর্মচারীরা পূর্বনির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিলেন।

বিভিন্ন আলটিমেটাম দেওয়ার পরও পে কমিশন এখনও নবম পে স্কেল সম্পর্কিত সুপারিশ দাখিল না করায় এবার কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলো।

এই পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনগুলো জানিয়েছে, নতুন বছরের শুরুতেই ধারাবাহিক কর্মসূচি শুরু হতে পারে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক এক থেকে দুই ঘণ্টার কর্মবিরতি। কর্মসূচির ধরন ও নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানিয়েছিল যে, সরকারি চাকরিজীবী নিয়মাবলী ও শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কর্মসূচি নেওয়া হবে না। সংগঠনের এক নেতা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা ইচ্ছামতো কর্মসূচি নিতে পারবেন না। সব কার্যক্রমই চাকরির নিয়ম ও শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং বিধিমালাবহির্ভূত কোনো কর্মসূচি গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের সুবিধা বৃদ্ধি ও বৈষম্য দূর করতে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করে। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ দাখিল করার বাধ্যবাধকতা দেওয়া হয়। পরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ওই সরকারের সময়েই নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন।

তবে নভেম্বর মাসে অর্থ উপদেষ্টা জানালে, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার গ্রহণ করবে। এ ঘোষণার পর থেকে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বৃদ্ধি পেতে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০