পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ জানুয়ারী ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৫ জন

পীরগঞ্জে ভূয়া এতিম বানিয়ে সমাজ কল্যাণ থেকে টাকা উত্তোল

২৬৭

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ভোমরাদহ জামিয়া নিজামিয়া মাদ্রাসা এতিমখানায় এ অনিয়ম ধরা পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় দীর্ঘ ৮ বছর যাবৎ একই কমিটি বহাল থাকায় মাদ্রাসাটির অনিয়ম চরম আকার ধারণ করেছে। সমাজ কল্যাণ থেকে ২০ জন ছাত্রকে এতিম দেখিয়ে প্রতি মাসে ৪০,০০০ হাজার টাকা আদায় করছেন কমিটিতে থাকা ব্যক্তিরা। কমিটিতে সভাপতি পদে আছেন আব্দুস সামাদ সাধারণ সম্পাদক পদে আছে রেজুয়ানুল হক এবং ক্যাসিয়ার পদে আছেন জুয়েল।
জানা যায়-মাদ্রাসার পুর্বের সুপারের সাথে কমিটির সাধারণ সম্পাদক এবং ক্যাশিয়ারের বনিবনা না হওয়ায় তাকে মাদ্রাসা থেকে বের করে এক মাস আগে নতুন সুপার নিয়োগের মাধ্যমে মাদ্রাসাটির দায়িত্ব দিয়েছেন। সুপারকে দায়িত্ব দেওয়ার আগে বলে দেওয়া হয়েছে মাদ্রাসায় ছাত্র পড়াবেন, বেতন নিবেন এটুকুই আপনার দায়িত্ব অন্য বিষয় নিয়ে নাক গলাবেন না। মাদ্রাসাটিতে গিয়ে দেখা যায় মাত্র ৩০ জন ছাত্র আছে তার মধ্যে এতিম মাত্র ২ জন কিন্তু সমাজ কল্যাণ অফিসে ৬৫ জন ছাত্র দেখানো হয়েছে বাকী ছাত্ররা সবাই স্বাবলম্বী হওয়ায় তাদের অসহায় দুস্থ দেখিয়ে মাসের পর মাস সমাজ কল্যাণ থেকে টাকা উত্তোলন করে ভাগ বাটোয়ারা করছেন সাধারণ সম্পাদক এবং ক্যাশিয়ার। বছরে বিভিন্ন জায়গা থেকে যেমন- এমপি, পিআইও, স্থানীয় প্রভাবশালী মানুষদের কাছ থেকেও সুবিধা নিয়ে থাকেন মাদ্রাসা কমিটি। প্রত্যেক ছাত্রের কাছ থেকে মাসে ১৫০০ থেকে ৫০০ টাকা নেন মাদ্রাসার কমিটি। সহকারী শিক্ষক হাফেজ মোজাম্মেল জানান এটা শিক্ষার নামে ব্যবসা করছে কমিটি। শিক্ষকদের বরাদ্দের বিষয়ে কোন কিছু জানায়না কমিটি। সুপার হাফেজ মাওলানা আব্দুল্লাহ জানান- আমি নতুন আসছি মাদ্রাসায়। মাদ্রাসার সব হিসাব নিকাশ কমিটির কাছে। অনিয়মের বিষয়ে ক্যাশিয়ার জুয়েলকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান-মাদ্রাসায় আমি দীর্ঘদিন ধরে ক্যাশিয়ার আছি। যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না থাকায় আমি স্বপদে বহাল আছি। পাশাপাশি চায়ের দোকান করি। পীরগঞ্জ সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার রফিকুলকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান-বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১০

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১১

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১২

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৩

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৪

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৫

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৬

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৭

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৮

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

১৯

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

২০