রিপোর্ট বাংলাদেশ~~
১৮ মে ২০২৫, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

দ্রুত অন্তবর্তীকালীন সরকারকে নির্বাচনের আয়োজন করতে হবে: নায়েবে আমির ডা.তাহের

১০১

নির্বাচনের ব্যাপারে সুষ্পষ্ট টাইমলাইন না থাকায় দলগুলোর মধ্যে অস্থিরতা কাজ করছে। ফলে খুব বেশি সময় না নিয়ে আমাদের ঐকমত্যে পৌঁছানো উচিত। এরপর যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

রোববার (১৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের আগে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গত তিনটি প্রহসনের নির্বাচনের কারণে বাংলাদেশ এই জায়গায় এসে দাড়িয়েছে। আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচন। সেই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসকল সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। এ সময় অন্তর্বর্তী সরকারকে আরও দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন একেবারে সুষ্ঠু হবে, সেরকম পরিস্থিতি এখন দেখা যাচ্ছে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিছুদিন আগে পাবনায় জামায়াতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এখনও নির্বাচনের তারিখ হয়নি, কিন্তু জায়গা ও এলাকা দখলের প্রতিযোগিতা চলছে।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের ভূমিকা কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে। কারণ কিছু ঘটনায় নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। ভোটের আগেই লেভেল ফিল্ড নিশ্চিতে সরকারকে পদেক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিজিডিআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

১০

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

১১

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১২

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১৩

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৫

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৬

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৭

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৮

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৯

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

২০