অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪৫ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এনসিপি পাচ্ছে ৩০টি আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এনসিপি পাচ্ছে ৩০টি আসন
ছবি : সংগৃহীত
৫৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মোট ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে ৩০টি আসনে প্রার্থী দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জোটের শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ঘোষিত তালিকা অনুযায়ী, এনসিপি যে ৩০টি আসনে নির্বাচন করবে সেগুলো হলো—

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী), দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী), রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া), কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট), নাটোর-৩ (সিংড়া), সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর), পিরোজপুর-৩ (মঠবাড়িয়া), টাঙ্গাইল-৩ (ঘাটাইল), ময়মনসিংহ-১১ (ভালুকা), মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী)।

এছাড়া ঢাকা বিভাগের মধ্যে রয়েছে ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর), ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা), ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা), ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত), ঢাকা-১৯ (সাভার), ঢাকা-২০ (ধামরাই) এবং গাজীপুর-২ (সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস এলাকা)।

অন্যান্য আসনের মধ্যে রয়েছে নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ), ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর), কুমিল্লা-৪ (দাউদকান্দি), নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক), নোয়াখালী-৬ (হাতিয়া), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা), বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা) এবং নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক)।

জোটের পক্ষ থেকে জানানো হয়, আসনভিত্তিক এই সমঝোতা নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অংশ হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিজিডিআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

১০

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

১১

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১২

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১৩

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৫

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৬

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৭

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৮

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৯

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

২০