অনলাইন ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫, ১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩ জন

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শক্তিশালী শোডাউন অনুষ্ঠিত হয়েছে

৯০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শোডাউন করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টায় সাভার মডেল মসজিদের সামনে থেকে রিক্সা প্রতীক নিয়ে শোডাউনটি শুরু হয়। শোভাযাত্রাটি ব্যাংকটাউন হয়ে পৌরসভা, নবীনগর ও নয়ারহাট অতিক্রম করে বাইপাইল, বলিভদ্র ও চারাবাগে পৌঁছে। পরে আকরাইন ও পাকিজা মসজিদ এলাকা ঘুরে আবার সাভার মডেল মসজিদের সামনে এসে সমাপ্ত হয়।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জানান, তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন। তিনি বলেন, সাভার–আশুলিয়াকে মাদকমুক্ত, দখলমুক্ত, শ্রমিকবান্ধব ও আধুনিক এলাকায় রূপান্তর করাই তার দলের লক্ষ্য। মাদক নির্মূলে বিশেষ অভিযান, প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী যুব ক্লাব এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে নিয়মিত সচেতনতা কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের বৃহত্তম শিল্পাঞ্চল হিসেবে সাভার–আশুলিয়ার শ্রমিকদের যাতায়াত, বাসস্থান ও নিরাপত্তা উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন, ২৪ ঘণ্টার হেল্পলাইন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনার প্রতিশ্রুতিও দেন তিনি। জমি দখল, সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো–টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়ে তিনি জানান, ভুক্তভোগীদের সহায়তায় একটি গোপন অভিযোগ সেল চালু করা হবে।

রিক্সা প্রতীকের এ প্রার্থী আরও বলেন, রাস্তাঘাট, ড্রেনেজ ও আলোকায়ন ব্যবস্থার উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ এবং আধুনিক সিগনালিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া স্কুল–মাদরাসা উন্নয়ন তহবিল, শক্তিশালী কমিউনিটি ক্লিনিক এবং প্রতিটি এলাকায় নিরাপদ খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, “মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত, শ্রমিকবান্ধব ও আধুনিক সাভার–আশুলিয়া গড়াই আমার লক্ষ্য।”

গণসংযোগ ও শোডাউন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন, মাওলানা ইব্রাহীম, মাওলানা খন্দকার কাউসার, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আফসার মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০