নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪২ জন

জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার

১৮৬

জন্মদিন মানেই কেক কাটা আর আনন্দ আয়োজন। তবে সেই চেনা ধারার বাইরে গিয়ে নিজের জন্মদিনটি ভিন্নভাবে উদযাপন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। শীতের তীব্রতায় কষ্টে থাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহরিয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং শাখা ছাত্রদলের সহযোগিতায় অর্ধশতাধিক কর্মচারীর মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে এক কর্মচারী বলেন, “এই শীতে আমাদের কথা কেউ ভাবেনি। ছাত্রনেতারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই অনেক বড় প্রাপ্তি।” কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

তিনি বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগঠন নয়, সামাজিক দায়িত্ব থেকেও মানুষের পাশে দাঁড়ায়। জন্মদিনে কর্মচারীদের জন্য এই উদ্যোগ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি। শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, শহীদ জিয়ার আদর্শই হলো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা প্রতিদিন নীরবে শিক্ষার্থীদের সেবা দিয়ে যান। তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে তারা আনন্দিত। নিজের অনুভূতি জানিয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, “শীতের প্রকোপ বাড়ায় অনেক স্টাফ কষ্টে আছেন। মনে হয়েছে, আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপনের চেয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোই বেশি আনন্দের। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব।” অনুষ্ঠানে শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০