নিজস্ব প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

গোপালগঞ্জের কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বড়দিন পালিত

৭০

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে গোপালগঞ্জে খ্রিস্টান ধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব “বড়দিন” পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন চার্চে প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয় বড়দিন। এই দিনটিকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে প্রার্থনা, আলোচনা সভা’সহ নানা আয়োজনের মধ্যদিয়ে বড়দিন পালন করা হয়।

এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিলো। এ সময় কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চের পালক রেভারেন্ড পংকজ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহ-সভাপতি মিস্টার উইলিয়াম ঢালী।

বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেবনাথ, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানা অফিসার্স ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন, আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহ-সভাপতি জেমস হেবল বাড়ৈ, চার্জের কোষাধাক্ষ অশোক বৈরাগী, পরিচালক মার্ক সিকদার,কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে সম্পাদক জ্যাকব বৈদ্য সহ সম্পাদক ও জলিলপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াকিম কুন্দার, চার্চ সেবক কমিটির সভাপতি মোহনলাল বৈরাগী, কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চের সাবেক পালক প্রমঞ্জন বালা সহ এলাকার খ্রিস্টান ধর্মালম্বী শিশু যুবক, বৃদ্ধসহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১০

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১১

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১২

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৩

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৪

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৫

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৬

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৭

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৮

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

১৯

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

২০