কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৫, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯০ জন

ইসি ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের বিশাল মিছিল

১২১

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আজ শুক্রবার গোপালগঞ্জে বিশাল মিছিল ও সমাবেশ করেছেন গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত) আসনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।

মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীসহ সহযোগী সংগঠনের হাজার-হাজার কর্মী-সমর্থক অংশ নেন। এ উপলক্ষে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের গেটপাড়া এলাকা থেকে বিশাল একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালক সমশের মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও গোপালগঞ্জ-১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার বাকি ৭ ইউনিয়ন নিয়ে গঠিত) আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল-মাসুদ খান।

আগামী ১২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই। এসময় তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিজিডিআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

১০

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

১১

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১২

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১৩

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৫

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৬

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৭

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৮

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৯

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

২০