সুজন হোসেন রিফাত, ( রাজৈর) মাদারীপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

রাজৈরে কলেজ শিক্ষার্থীকে হাতুড়িপেটা প্রতিবাদে মানববন্ধন, ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

৫৮

মাদারীপুরের রাজৈর উপজেলায় মোবাইল ফোনে মারামারির ভিডিও ধারণ করায় জোবায়ের শেখ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ফয়জল খালাশী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।ঘটনাটি ঘটে গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজৈর উপজেলার কুঠিবাড়ি গ্রামে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানায়, ওই দিন বিকেলে পূর্ব বিরোধের জেরে কুঠিবাড়ি গ্রামের লাইজু বেগম ও নাদিরা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাইজু বেগম মোবাইল ফোনে কল করে স্থানীয় নেতা ফয়জল খালাশী ও তার সহযোগীদের ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাদিরা বেগম ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে জোবায়ের শেখকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে বাঁচাতে গেলে নাসির শেখ (১৬) নামে আরেকজনের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

গুরুতর আহত জোবায়ের শেখকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে (২২ ডিসেম্বর) সোমবার রাজৈর শাহ শূফী জোনাব আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ভুক্তভোগী পরিবার রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ফয়জল খালাশীসহ মোট ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৪–৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো: আমিনুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্বামীর আবেগঘন পোস্ট 

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করল প্রেস উইং

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর মিলগেট এলাকায় বাসের চাপায় ৬ জন নিহত

রংপুরে পুলিশের অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, একজন গ্রেপ্তার

‎মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত এবং একাধিক আহত

১০

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

সেরা নির্বাচন উপহার দিতে প্রস্তুত পুলিশ বাহিনী: ডিআইজি রেজাউল করিম

১২

সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান

১৩

প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

১৪

বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

১৫

বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম

১৬

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

১৭

একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

১৮

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

১৯

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

২০