
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের ৭ জন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে, গোবিন্দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহ সভাপতি সিদ্দিক সরদার
মোঃ আজগর সরদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর সরদার, সদস্য মোঃ শওকত সরদার, তোজাম সরদার ও মামুন মিয়া পদত্যাগের ঘোষণা দেন। এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
মন্তব্য করুন