অনলাইন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮ জন

দেশে ফেরার পথে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান।
৮১

দেশে ফেরার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশ সময় রাত ১২টায় তাকে বহনকারী বিমানটি ঢাকা অভিমুখে যাত্রা শুরু করবে।

দলীয় সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের নির্ধারিত এই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকবেন।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে তিনি পরিবারসহ হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

এদিকে, একই দিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি মধ্যরাতে লন্ডন ত্যাগ করবেন। পরদিন সকালে সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

বিমানবন্দর থেকে তিনি সড়কপথে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বর্তমানে সেখানে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

হাসপাতালে যাওয়ার পথে কুড়িল-পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবেন।

সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন করে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে যাবেন এবং সেখানেই অবস্থান করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০