অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪ জন

স্ট্রোকে আক্রান্ত শিল্পী তৌসিফ, মাথায় ২৭টি সেলাই

ছবি : সংগীতশিল্পী তৌসিফ আহমেদ । সংগৃহীত
১০৯

স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগেছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। গত ২৮ ডিসেম্বর সকালে নিজ বাসায় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার সময় মাথায় গুরুতর আঘাত লাগে, ফলে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথায় ২৭টি সেলাই দিতে হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তৌসিফ আহমেদ শঙ্কামুক্ত বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার তিনি বাসায় ফিরেছেন। এখন সেখানেই পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা ও বিশ্রামে আছেন।

নিজের অবস্থার কথা জানিয়ে তৌসিফ বলেন, সকালে হঠাৎ মাথা ঘুরে তিনি পড়ে যান এবং এরপর আর কিছু মনে নেই। রক্তপাত দেখে তাঁর স্ত্রী আশপাশের মানুষদের খবর দিলে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এক দিন তাঁকে লাইফ সাপোর্টেও থাকতে হয়েছে। চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় কিছুটা সুস্থ বোধ করলে তিনি বাসায় ফেরেন।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন এই শিল্পী। অসুস্থতার কারণে আগের মতো নিয়মিত কাজ করাও সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। উল্লেখ্য, এর আগেও তিনি হৃদরোগে আক্রান্ত হন; ২০২২ সালের এপ্রিল মাসে তাঁর প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্বামীর আবেগঘন পোস্ট 

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করল প্রেস উইং

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর মিলগেট এলাকায় বাসের চাপায় ৬ জন নিহত

রংপুরে পুলিশের অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, একজন গ্রেপ্তার

‎মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত এবং একাধিক আহত

১০

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

সেরা নির্বাচন উপহার দিতে প্রস্তুত পুলিশ বাহিনী: ডিআইজি রেজাউল করিম

১২

সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান

১৩

প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

১৪

বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

১৫

বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম

১৬

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

১৭

একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

১৮

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

১৯

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

২০