অনলাইন ডেক্স
১৩ জানুয়ারী ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৪ জন

শীতে মুখ ঢেকে নামাজ পড়া কি জায়েজ? ইসলাম কী বলছে

২০০

ইসলামে প্রত্যেক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন,
“আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।” (সুরা ত্বহা : ১৪)
অন্য আয়াতে বলা হয়েছে,
“তুমি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের নামাজ কায়েম করো। নিশ্চয়ই ফজরের নামাজে সমাবেশ ঘটে।” (সুরা বনি ইসরাঈল : ৭৮)
শীতকাল ও নামাজ: মুখ ঢেকে পড়া নিয়ে প্রশ্ন
বাংলাদেশে বর্তমানে শীত মৌসুম চলছে। ইসলামে শীতকে ‘মুমিনের বসন্ত’ বলা হয়। তবে শীতের তীব্রতা থেকে বাঁচতে অনেক মুসল্লিকে নামাজের সময় চাদর, মাফলার বা মাস্ক দিয়ে মুখ ঢেকে নামাজ আদায় করতে দেখা যায়। এতে অনেকের মনে প্রশ্ন জাগে—
শীতে মুখ ঢেকে নামাজ পড়া কি জায়েজ? এভাবে নামাজ আদায় করলে কি তা শুদ্ধ হয়?
আলেমদের ব্যাখ্যা কী বলছে
এ বিষয়ে রাজধানীর জামিয়া ইকরা’র ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ বলেন,
স্বাভাবিক অবস্থায় চেহারা খোলা রেখে নামাজ আদায় করা সুন্নত। কোনো ওজর ছাড়া মুখ ঢেকে নামাজ পড়া মাকরুহ।
তিনি আরও জানান, শীতের সময় চাদর, মাফলার, রুমাল, কেফিয়াহ, ওড়না বা মাস্ক দিয়ে পুরো মুখ কিংবা মুখের একাংশ ঢেকে নামাজ আদায় করা থেকে বিরত থাকা উচিত—যদি না বিশেষ কোনো প্রয়োজন থাকে।
হাদিসে কী বলা হয়েছে
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত,
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নামাজের সময় মুখ ঢাকতে এবং কাঁধের দুই পাশে কাপড় ঝুলিয়ে নামাজ আদায় করতে নিষেধ করেছেন।
(সুনানে আবু দাউদ : ৬৪৩)
মুখ ঢেকে নামাজ পড়লে নামাজ হবে কি?
মুফতি ইয়াহইয়া শহিদ বলেন—
কোনো বিশেষ অসুবিধা ছাড়া মুখ ঢেকে নামাজ পড়লে তা মাকরুহ হলেও নামাজ হয়ে যাবে
এ ক্ষেত্রে নামাজ পুনরায় আদায় করতে হবে না
তবে শরিয়তে গ্রহণযোগ্য কোনো ওজর থাকলে মুখ ঢেকে নামাজ পড়া মাকরুহ হবে না
কখন মুখ ঢেকে নামাজ পড়া জায়েজ
নিম্নোক্ত পরিস্থিতিতে মুখ ঢেকে নামাজ আদায় করা জায়েজ—
সর্দি-কাশি বা শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত হলে
জামাতে নামাজের সময় পাশের মুসল্লির কষ্ট বা সংক্রমণের আশঙ্কা থাকলে
প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকলে
এ ক্ষেত্রে নাক-মুখ ঢেকে নামাজ আদায় করা শরিয়তসম্মত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০