অনলাইন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫ জন

লাক্স সুন্দরী সোহানিয়া হয়েছেন নতুন ইউএনও

তানজিমা আঞ্জুম সোহানিয়া। ছবি : সংগৃহীত
৮৮

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক লাক্স সুন্দরী তানজিমা আঞ্জুম সোহানিয়া। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত সোমবার (১ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে তাকে কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়। তবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার যোগদানের কথা থাকলেও তিনি এখনও দায়িত্ব গ্রহণ করেননি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলার উপপ্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম।

তানজিমা আঞ্জুম সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপার স্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে স্থান করে নেন এবং ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ পুরস্কার লাভ করেন। পাশাপাশি শোবিজ অঙ্গনেও তিনি কাজ করে পরিচিতি অর্জন করেন।

উচ্চশিক্ষার কারণে তিনি কিছু সময় শোবিজ থেকে দূরে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করার পর ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়ে ২০১৯ সালের ২০ মার্চ সুপারিশপ্রাপ্ত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারীর ছয়টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় তাকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০