বাদশাহ মিয়া, মুকসুদপুর প্রতিনিধি
১০ জানুয়ারী ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৫ জন

মুকসুদপুরে আগুণে ১৮ শত মণ পাট পুড়ে ছাই স্বর্বশান্ত তিন ব্যাবসায়ী

২৫৩

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় তিনটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৮ শত মণ পাট পুড়ে গিয়ে দোকানঘরসহ আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে মুকসুদপুর সরকারি টিএনটি অফিসের সামনে অবস্থিত একটি পাটের গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি গুদামে সংরক্ষিত ১৮ শত মণ পাট পুড়ে যায়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ী সুনীল সাহার প্রায় ১ হাজার ৩০০ মণ, নির্মল সাহার ১৭৫ মণ এবং ইকরাম মিয়ার প্রায় ৩০০ মণ পাট সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে রাত আটটার দিকে গুদাম বন্ধ করে বাড়ি যাই। কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না। আগুনে আমার ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে গেছে। আমি সর্বস্বান্ত হয়ে গেছি।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ইকরাম মিয়া জানান, আমার ঘরে ৩ শত মণ পাট ছিল, আমার সব শেষ।

মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, রাত আড়াই টার দিকে স্টেশনের পাশেই পাটের গুদামে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে, মুকসুদপুর এবং কাশিয়ানীর মোট চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার আসল কারণ এখনো যানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পাটের গুদামঘরের পিছনের কাঠের গুড়ি থেকে হতে পারে। তদন্ত পূর্বক সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০