অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৫ জন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ
ছবি : সংগৃহীত
২৪৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিতের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কয়েকজন চাকরিপ্রার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিক উল্ল্যাহ মিয়া এই নোটিশ পাঠান।

আইনজীবী সিদ্দিক উল্ল্যাহ মিয়া জানান, ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে—এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে নির্ধারিত তারিখের লিখিত পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নপত্রের মাধ্যমে পরবর্তী সময়ে পরীক্ষা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। দাবি মানা না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, প্রশ্নফাঁসের গুঞ্জনের মধ্যেই শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ৬১ জেলায় একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবেন প্রায় পৌনে ১১ লাখ চাকরিপ্রার্থী।

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতনের তথ্য জানালো কমিশন

এদিকে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস চক্র সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত নানা তথ্য ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে রংপুর থেকে প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যা অভিযোগকে আরও জোরালো করেছে।

তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা প্রশ্নফাঁসের অভিযোগ নাকচ করেছেন। তাঁদের দাবি, পরীক্ষার সময়সূচি এক দফা পিছিয়ে দেওয়া এবং প্রশ্নপত্র জেলাভিত্তিক পাঠানোর সুযোগে প্রতারক চক্র সক্রিয় হয়েছে। তারা পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে অর্থ আদায়ের চেষ্টা করছে, তবে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০