নাসিম আহমেদ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৮ জন

পর্তুগালে বিএনপির দিবস ও ভোট সচেতনতা সভা

১১০

পর্তুগাল বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও পোষ্টাল ভোটিং সম্পর্কে পর্তুগাল প্রবাসীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

লিসবনের একটি হল রুমে পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার এর সভাপতিড্বে ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এই দিনের ইতিহাস আমাদের নবীনদের তুলে ধরা উচিত, কিন্তু আজ আমাদের প্রিয় নেত্রীর অসুস্থতার কারনে আমরা সবাই উদ্বীগ্ন উৎকন্ঠিত, সবার কাছে বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন মহান রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে আমাদের মধ্যে নিয়ে আসেন, তিনি সুন্দর একটি অনুষ্ঠান আয়েজন করার জন্য পর্তুগাল বিএনপিকে ধন্যবাদ জানান।তিনি আরোও বলেন শীগ্রই দল থেকে পর্তুগাল বিএনপির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ইতিমধ্যে আহবায়ক ও সদস্য সচিব দলের কাছে পূর্নাঙ্গ কমিটি জমা দিয়েছেন তাই সবাইকে এক হয়ে দলের জন্য কাজ করার নির্দেশনা দিয়ে বলেন যদি দলের সিদ্ধান্তর বাহিরে গিয়ে কেউ দলে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্য আলাদা মিটিং করেন দল সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহন করবে।

সভাপতির বক্তব্য পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার বিএনপির চেয়ারপারসনের জন্য দোয়া কামনা করে বলেন আগামী দিনের পর্তুগাল বিএনপির পূর্নাঙ্গ কমিটি পর্তুগালে বসবাসরত নেতৃবৃন্দ দের নিয়ে গঠিত হবে।
আর যারা পর্তুগালে পদ পদবীর জন্য অসাংগাঠনিক কার্যক্রম করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহন করবে।

পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট বেগম খালেদা জিয়ার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন, এবং প্রবাস থেকে কিভাবে পোস্টাল ভোট দিতে হবে সেই বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দের কাছে ব্যাখ্য করেন। তিনি ৫ আগস্টের পরে বেগম জিয়ার সাথে ফিরোজায় সাক্ষাৎ কালে পর্তুগাল বিএনপি ও পর্তুগাল প্রবাসীদের সম্পর্কে যে আলোচনা হয়েছিল সেই বিষয় গুলো ও তুলে ধরেন , পরিশেষে তিনি এই অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এছাড়া আরও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান, মিজানুর রহমান শাহ জামাল, এম কে নাসির পর্তুগাল বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ফাহিম, পর্তুগাল বিএনপির সদস্য বদরুল আলম, শাহাব উদ্দীন, রুবেল চৌধুরী, জুবেল আহমদ, জায়েদ আহমদ, বেজা বিএনপির সভাপতি মইনুল ইসলাম, সান্তারাইম বিএনপির আহবায়ক সোহেল চৌধুরী, আলগ্রাভ বিএনপি নেতা এম তাহের, পর্তুগাল সেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক আব্দুল আজীম চৌধুরী গিলমান, পর্তুগাল বিএনপি নেতা আলী আকবর জুয়েল, কাজী জুয়েল, শাহান উমর,সোহেল মিয়া, আক্তার হোসেন, জাসাসের সদস্য সচিব কাজী মইনুর, যুবদল নেতা মাজেদ আহমদ সামী, এস এম কাওসার আলম, মর্তুজ আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবনেতা আব্দুল ওয়াদুদ মোহন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সদস্য আব্দুল আজিজ, মহদ আজাদ, মন্জুর এলাহী, জাসাসের সদস্য মাহাদী মুন্না, যুবনেতা আব্দুল ওয়াদুদ অনিক,দেলোয়ার খান,আরাফাত, আদনান ওলি, নাইম, তারেক, শুভ, ইকবাল, রাফিউজজামান খান, সায়েম তালুকদার, মসতফা কামাল, আলমগির হোসেন, মোহাম্মদ সৈইকত, আহমদ লিমন, রিয়াদ আহমদ, রাশেদ মাহমুদ,আবু নাইম, পাপ্পু হাসান, রাহিদ মিয়া, এস কে মুহিব, সামাদ রাজিব, ভেজা বিএনপি থেকে আবু বকর, শফিক মিয়া, জদর আলী, আতিকুর রহমান, মাহবুব আলম, আলাল আহমদ, জামিল আহমেদ, শাওন মিয়া, শামসুল হক,
আল্গ্রাভ বিএনপি থেকে আবু সাইদ, মোঃ নুরুজ্জামান, মোঃ তাহির হোসেন, মোঃ দেলওয়ার হোসাইন, মোঃ ইমরান প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং আগামী জাতীয় নির্বাচন সুন্দর ভাবে সম্পুর্ণ সহ বাংলাদেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন লিসবন বায়তুল মোকার রম মসজিদের খতিব মাওলানা কায়েস আহমেদ আব্দুল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০