অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০২ জন

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন
চীনের পতাকা। ছবি : সংগৃহীত
২৫৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে অফিসিয়াল পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীন সরকার জানিয়েছে, নির্বাচনে অংশ নিতে দুইজন পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী তারা।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, নির্ধারিত ভোটের আগেই চীনা পর্যবেক্ষকরা বাংলাদেশে পৌঁছাবেন। তারা ভোটগ্রহণসহ পুরো নির্বাচনী প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। এ কাজে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারাও একটি সমন্বিত টিম হিসেবে সহযোগিতা করবেন।

বাংলাদেশ ও চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো চীন তিনজন অফিসিয়াল পর্যবেক্ষক পাঠিয়েছিল। সে সময় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠালেও চীন, রাশিয়া ও জাপানের মতো দেশগুলো সীমিত পরিসরে উপস্থিতি জানিয়েছিল।

এবারও ছোট পরিসরে হলেও অফিসিয়াল পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি চীনের আগ্রহের ধারাবাহিকতা বজায় থাকছে। যদিও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি চীনের পররাষ্ট্র নীতির অন্যতম ভিত্তি, তবুও নির্বাচন পর্যবেক্ষণে তাদের অংশগ্রহণ নিয়ে ভিন্নমত রয়েছে।

সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্পূর্ণভাবে দেশটির অভ্যন্তরীণ বিষয়। চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সক্ষমতার ওপর আস্থা রাখে। একই সঙ্গে তারা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে।

সূত্র জানায়, ২০২৪ সালের নির্বাচনে চীনা পর্যবেক্ষকরা ভোটগ্রহণ প্রক্রিয়াকে ‘সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ’ বলে উল্লেখ করেছিলেন। তবে দীর্ঘদিন ধরে একদলীয় শাসনব্যবস্থায় পরিচালিত চীনের পক্ষ থেকে গণতান্ত্রিক দেশে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি মূলত কূটনৈতিক গুরুত্বের ওপর নির্ভর করে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনের সব ধাপ—প্রাক-নির্বাচনী প্রস্তুতি, প্রচার কার্যক্রম, ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণার পর্যায় পর্যবেক্ষণ করতে পারবেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া চলমান রয়েছে।

চীন-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অবকাঠামো উন্নয়ন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), বাণিজ্য, ঋণ ও প্রতিরক্ষা সহযোগিতায় চীন বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার। ২০২৪ সালের পর থেকে চীন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা। সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পর্যবেক্ষক পাঠানো চীনের দীর্ঘমেয়াদি কৌশলগত আগ্রহেরই অংশ, যাতে নির্বাচন-পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা যায়।

অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক সমর্থনের গুরুত্ব বেড়েছে। এ প্রেক্ষাপটে চীনের মতো প্রভাবশালী দেশের পর্যবেক্ষক পাঠানো নির্বাচনের গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক আস্থাকে জোরদার করতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক বলেন, চীন তাদের কূটনৈতিক আচরণে ধীরে ধীরে পরিবর্তন আনছে এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রক্রিয়ায় আরও দৃশ্যমান ভূমিকা রাখতে আগ্রহী হচ্ছে। বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে তারা নিজেদের উপস্থিতি জোরালো করতে এবং ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও উন্নয়ন প্রকল্পে চীনের বড় বিনিয়োগ থাকায় দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা চীনের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর প্রভাবের বিপরীতে দক্ষিণ এশিয়ায় নিজেদের অবস্থান শক্তিশালী করতেও নির্বাচন পর্যবেক্ষণে চীনের আগ্রহ বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০