নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৩ জন

নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ভুয়া সংবাদে হয়রানি

১৪৯

সম্প্রতি নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, সিন্ডিকেট গঠন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদায়ন এবং নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
প্রতিবেদনগুলোতে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার পক্ষে কোনো দালিলিক প্রমাণ বা সরকারি নথি উপস্থাপন করা হয়নি। বাস্তবতা হলো—সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠান দরপত্রের সব শর্ত পূরণ করে এবং সর্বনিম্ন দরদাতা হলে তাকে বাদ দেওয়ার আইনগত সুযোগ নেই। নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট সময়ের সব দরপত্র নির্ধারিত ১৪/২১/২৮ দিনের সময়সীমা মেনে e-GP পদ্ধতিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সম্পন্ন হয়েছে।
কিছু সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমের এআই-নির্ভর ছবি ও পোস্টকে তথাকথিত প্রমাণ হিসেবে দেখানো হয়েছে, যেগুলোর সঙ্গে হারুন অর রশিদের পেশাগত দায়িত্বের কোনো সম্পর্ক নেই। এসব উপাদান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং মনে করানো হয়েছে যে তিনি সরকারি প্রকল্পে অনিয়মে জড়িত—যার কোনো বাস্তব ভিত্তি নেই।
এছাড়া তার রাজনৈতিক পরিচয় বা ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়েও কোনো প্রামাণ্য তথ্য উপস্থাপন করা হয়নি। একইভাবে মহামান্য প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তার নাম উল্লেখ করে যে সিন্ডিকেট বা দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। কোনো প্রশাসনিক তদন্ত বা আইনগত প্রক্রিয়ায় হারুন অর রশিদের বিরুদ্ধে এমন অভিযোগের অস্তিত্ব নেই।
সংবাদে প্রকল্পের সংখ্যা, অর্থের পরিমাণ ও সময়সীমা সম্পর্কিত তথ্যও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে, যা জনসাধারণের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করছে এবং একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার পেশাগত সুনাম ক্ষুণ্ণ করছে। এসব প্রতিবেদনের পেছনে প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব বা রাজনৈতিক প্রভাব কাজ করছে কি না—সে বিষয়েও প্রশ্ন উঠেছে।
এই ধরনের যাচাইবিহীন ও উস্কানিমূলক সংবাদ প্রকাশের ফলে সরকারি কর্মকর্তাদের ওপর অযাচিত চাপ সৃষ্টি হয় এবং জনআস্থার ক্ষতি হয়। হারুন অর রশিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তার পেশাগত ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবার প্রতি আহ্বান—সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করুন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপ্রমাণিত উপাদানকে সংবাদ হিসেবে উপস্থাপন করবেন না এবং সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখুন। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করা হচ্ছে যে, হারুন অর রশিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, যা শুধু একজন ব্যক্তির নয়—বরং সরকারি ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০