অনলাইন ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৯ জন

জাতীয় পার্টি নির্বাচনে, জামায়াত টেনশনে: মাসুদ কামালের মন্তব্য

ছবি : সংগৃহীত
২৪৩

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে নানা ধরনের রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টি এখন খুব আলোচনায় নেই এবং নীরবে অবস্থান করছে, তবু আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তিনি জাতীয় পার্টিকে খুব শক্তিশালী রাজনৈতিক দল মনে করেন না। শেখ হাসিনা সরকারের সমালোচনার প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, এই সরকারের গণতন্ত্রে আঘাতের কিছু অংশের জন্য জাতীয় পার্টিও দায়ী।

শনিবার (৬ ডিসেম্বর) তার ইউটিউব চ্যানেলে তিনি বলেন, যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুরোপুরি ‘ব্ল্যাংক চেক’ না দিত এবং নিঃশর্ত সহযোগিতা না করত, তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে এতটা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করা এত সহজ হতো না। কিন্তু দলের কিছু নেতা স্বার্থের কারণে আওয়ামী লীগকে অব্যাহত সমর্থন দিয়েছেন, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মূল কারণ।

মাসুদ কামাল ২০১৪ সালের একতরফা নির্বাচনের উদাহরণ টানেন। তিনি বলেন, তখন জাতীয় পার্টির অবস্থান অদ্ভুত ও অস্পষ্ট ছিল। দল প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিলেও সরকার তার মনোনয়ন বাতিল করেনি এবং তাকে নির্বাচিত দেখিয়েছে। এর ফলে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারলেও তা করতে পারেনি। এর পেছনে প্রধান কারণ ছিল বেগম রওশন এরশাদের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব এবং দলের কিছু প্রভাবশালী নেতার রওশনপন্থী অবস্থান।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে ঘিরে প্রথম বড় রাজনৈতিক সংঘাত শুরু হয় গণ অধিকার পরিষদের দাবি থেকে, যারা চাইছিলেন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হোক। এতে এনসিপি ও জামায়াতে ইসলামীও যুক্ত হয়।

মাসুদ কামাল বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুই দল হলো আওয়ামী লীগ ও বিএনপি। ‘তৃতীয় শক্তি’ হিসেবে ভারসাম্য রাখে জাতীয় পার্টি ও জামায়াত। ১৯৯১ সাল থেকে দেখা গেছে, প্রধান দুই দলের সমর্থনের দিকেই রাজনৈতিক ভারসাম্য ঝুঁকে যায়। এবার আওয়ামী লীগ না থাকায় তাদের ভোট কোথায় যাবে, সেটাই মূল প্রশ্ন।

তিনি বলেন, বিএনপি সরকার পতনের পর স্থানীয় পর্যায়ে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে নিপীড়ন ও চাঁদাবাজির অভিযোগ এসেছে। এমন পরিস্থিতিতে জামায়াত অনেক জায়গায় আওয়ামী লীগপন্থী নিপীড়িতদের সহায়তা দিয়েছে। তারা আশা করেছিল, নৌকা না থাকলে এই ভোটগুলো তারা পাবে। কিন্তু যদি জাতীয় পার্টি ভোটে অংশ নেয়, তবে নির্বাচনের চিত্র পুরোপুরি বদলে যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০