গোপালগঞ্জ প্রতিনিধি
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২০ জন

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

২৫৭

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পরকীয়ার জেরে নিজের ৩ বছরের শিশু সন্তানকে হত্যা অভিযোগ মায়ের বিরুদ্ধে। পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার কারনে এই হত্যার ঘটনা ঘটেছে বলে পরিবার ও পুলিশ জানিয়েছে। এই ঘটনায় মা সেতু বেগম (২৫) আটক করেছে পুলিশ। প্রায় ২০ দিন পর ট্রাংকের মধ্যে লুকিয়া রাখা নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার বাড়ি থেকে শিশুটির পচাগলা লাশ উদ্ধার করা হয়।
নিহতের নানী, পারভিন আক্তার জানান, কাতার প্রবাসী রুবেল সেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম, তার সাড়ে তিন বছরের শিশু কন্যা ফারিয়াকে নিয়ে বসবাস করতেন। এরই মধ্যে সেতু বেগম পরকীয়ায় জড়িয়ে পড়েন ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক ছেলের সাথে। টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে প্রেমে জড়িয়ে পড়েন। প্রেমিকের সাথে একত্রে থাকতে, সেতু বেগম নিজের শিশু সন্তান ফারিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং ট্রাংকে ভর্তি করে বাড়ির ভিতর তালা মেরে পালিয়ে যান।
তিনি আরো বলেন, বিষয়টি জানতে পেরে মেয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাই। পুলিশ হত্যাকারী মায়ের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির তালা ভেঙে ট্রাংকের ভিতর থেকে পচাগলা লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, আমরা শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। আমাদের তদন্ত চলমান রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১১

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১২

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৩

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৪

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৫

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৬

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৭

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৯

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

২০