গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
১৩ জানুয়ারী ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৬ জন

কাশিয়ানীতে গণধর্ষণের শিকার এক গৃহবধূ : ধর্ষণ চেষ্টা মামলার আসামির নেতৃত্বেই অপরাধ সংঘটিত দাবি ধর্ষিতার

২৬৪

গোপালগঞ্জে এক গৃহবধূকে ইজিবাইক থামিয়ে জোর করে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে অস্ত্র ও মাদক দিয়ে ছবি তুলে এবং ভিডিও ধারণের পর গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে
ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা অনুমান ৭ টার দিকে। ভুক্তভোগী ওই নারীর নাম বৃষ্টি আক্তার (২২) (ছদ্মনাম)। পরে এ ঘটনায় ধর্ষিতা কাশিয়ানী থানায় যোগাযোগ করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে চাইলে সেখানে মামলা না নেওয়ায় সে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযুক্ত ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে গতকাল সোমবার (১২ জানুয়ারি) মামলা দায়ের করেন (পিটিশন নম্বর -১২/২০২৬ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী – ২০২৫) এর ৯(৩)/৩০ ধারা তৎসহ পর্নোগ্রাফি আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) দঃ বিঃ। ওই ঘটনায় অভিযুক্তরা হলেন কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকার মৃত শাজাহান মোল্লার ছেলে সান্টু মোল্লা (৪০), জঙ্গল মকন্দপুর এলাকার জাহাঙ্গীর ওরফে কালুর ছেলে হৃদয় (২৬), ঘোনাপাড়া এলাকার মুন্নুর ছেলে ইমন (২৮) ও দুলু ফকিরের ছেলে অসীম ফকির (৩৮) এবং একই উপজেলার খায়ের হাট এলাকার মৃত খবির তালুকদারের ছেলে অহিদুজ্জামান তালুকদার (৪৫)।

পরে এ ঘটনায় বিজ্ঞ বিচারিক আদালত কাশিয়ানী থানার অফিসার ইনচার্জকে উক্ত ঘটনায় এফআইআর দায়ের সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ধর্ষিতা ওই নারী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকার মৃত খবির তালুকদারের ছেলে অহিদুজ্জামান তালুকদারের নেতৃত্বে গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার দিকে ভিকটিম বৃষ্টি আক্তার (ছদ্মনাম) ইজিবাইক যোগে তার বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে অভিযুক্ত অহিদুজ্জামান তালুকদার সহ অন্যান্য অভিযুক্তরা ভুক্তভোগীর মাথায় পিস্তল ঠেকিয়ে জোর করে তাকে ঘোনাপাড়া বাজারে মামুনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে হাতে মাদক ও অস্ত্র দিয়ে একাধিক ছবি তুলে এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগী চিৎ কার চেঁচামেচি করলে পর্যায়ক্রমে তার ইচ্ছার বিরুদ্ধে সকলেই মিলে তাকে ধর্ষণ করে একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা সকলে সেখান থেকে পালিয়ে যায়। পরে সাক্ষীদের জানালে তারা এসে ভিকটিমকে উদ্ধার করে। পরে ভিকটিম দোষীদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় গিয়ে মামলা করতে ব্যর্থ হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এ সময় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ভিকটিম বলেন, তার সাথে যে ঘটনা ঘটেছে তা যেন আর কারো সাথে না ঘটে। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।

উল্লেখ্য, এর আগে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বৃষ্টি আক্তারকে (ছদ্মনাম) ধর্ষণ চেষ্টার অভিযোগে চলতি মাসের গত ০৫/০১/২০২৬ ইং তারিখে অহিদুজ্জামান তালুকদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা (নারী ও শিশু পিটিশন – ০৫/ ২০২৬ ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৪)(খ) দঃ বিঃ মতে) দায়ের করেন। যার তদন্ত গোপালগঞ্জ পিবিআই করছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী, গোপালগঞ্জ জজ কোর্ট -এর অ্যাডভোকেট জাবের আলম মোল্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্বামীর আবেগঘন পোস্ট 

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করল প্রেস উইং

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর মিলগেট এলাকায় বাসের চাপায় ৬ জন নিহত

রংপুরে পুলিশের অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, একজন গ্রেপ্তার

‎মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত এবং একাধিক আহত

১০

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

সেরা নির্বাচন উপহার দিতে প্রস্তুত পুলিশ বাহিনী: ডিআইজি রেজাউল করিম

১২

সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান

১৩

প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

১৪

বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

১৫

বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম

১৬

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

১৭

একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

১৮

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

১৯

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

২০